
সাভার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬: আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার ৪৯ জন সদস্য। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারেও পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।